1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

তানোরে স্কুল পিয়নের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার প্রকাশনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক(পিয়ন) মহসিন আলী বাবুর বিরুদ্ধে নানা অপকর্মের অভিয়োগ উঠেছে।

নৈশপ্রহরীর অপসারণের দাবিতে অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী সোমবার প্রায় ৫৭ জন অভিভাবকের স্বাক্ষর সংবলিত লিখিত অভিযোগ স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে দিয়েছেন। এছাড়াও মঙ্গলবার প্রকাশনগর বাজারে মানববন্ধন কর্মসুচি ঘোষণা করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পিয়ন মহসিন আলী বাবু বিদ্যালয়ের ঘরে মাদকসেবন, বিদ্যালয়ের মাঠে মাতাল হয়ে কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি,অন্য নারির ঘরে আপত্তিকর অবস্থায় আটক, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মারপিট ও শ্লীলতাহানিসহ নানা অভিযোগ করা হয়েছে। এসব কারণে কোমলমতি শিক্ষার্থীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এঘটনায় এলাকার অভিভাবক মহল বিক্ষুব্ধ হয়ে উঠেছে, বিরাজ করছে চরম ক্ষোভ-অসন্তোস।

অভিভাবক ফিরোজ আলী, বেলাল হোসেন, কাউসার আলী রয়েল ও মেজানুর রহমান অভিযোগ করে বলেন, বাবু একটা লম্পট চরিত্রের লোক আমরা তার অপসারণ চাই। তাকে অপসারণ করা না হলে তারা তাদের ছেলে-মেয়েদের এই স্কুলে আর লেখাপড়া করাবেন না।

এবিষয়ে জানাতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি সভাপতিকে অবগত করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে মহসিন আলী বাবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রতিহিংসার শিকার।

এবিষয়ে স্কুলের সভাপতি শরীফ খাঁন বলেন, অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে দেখা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট