1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

উত্তরায় সাংবাদিক পেটানো সেই আকাশ দুই সহযোগীসহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে রাজধানীর উত্তরায় নানা অপকর্ম ও সন্ত্রাসী চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশ (২৪) কে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (শনিবার) ভোররাতে উত্তরার একটি বাড়িতে অভিযান চালিয়ে চক্রের হোতা আকাশসহ তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে উত্তরা (হজ্জ ক্যাম্প) আর্মি ক্যাম্প।

গ্রেপ্তার আকাশের অপর দুই সহযোগীরা হলেন- মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

উত্তরা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার সন্ত্রাসী চক্রের প্রধান আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীরা নিজেদেরকে ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে উত্তরা এলাকায় জনসাধারণের মাঝে দীর্ঘদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে চাঁদাবাজিসহ নানারকম বেআইনী কার্যক্রমে লিপ্ত ছিল। এছাড়া আকাশের নেতৃত্বে কিশোরগ্যাং বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে মারামারি ও মব সৃষ্টির ঘটনাও ঘটিয়েছে।

সূত্র আরো জানায়, সম্প্রতি আকাশের নেতৃত্বে উত্তরায় তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, হুমকি-ধামকিসহ নানা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সিসিটিভি ফুটেজে সাংবাদিকদের ওপর ওই হামলার প্রমাণও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসব অভিযোগের প্রেক্ষিতে আকাশসহ অন্যদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও চক্রের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দায়েরের মাধ্যমে বিপুল পরিমাণ চাঁদা আদায় ও মামলা বানিজ্যেরও অভিযোগ রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসাদুর রহমান আকাশসহ বাকী দুই সহযোগীকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আশকোনা উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের রেড চিকেন রেস্টুরেন্টের ভেতর দৈনিক ইত্তেফাক পত্রিকার রিপোর্টার জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার জোবায়ের আহমেদ ও বিজয় টেলিভিশনের সিটি রিপোর্টার এম এ আজাদের ওপর আকাশের নেতৃত্বে হামলা চালায় ২০/২৫ জনের একটি কিশোরগ্যাং বাহিনী। এ নিয়ে নিউজ টোয়েন্টিফোর, এশিয়ান টিভি, দৈনিক কালেরকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, দৈনিক আজকের পত্রিকাসহ একাধিক প্রথম সারির গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আসাদুর রহমান ওরফে আকাশসহ অন্যদের নামে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিকরা। অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট