1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই গ্রেপ্তার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সম্পদের ভাগবাটোয়ারা নিয়ে বাবার সামনে সেজো ভাইয়ের চোখ উৎপাটনের ঘটনায় ছোট ভাই স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের উজিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।

তিনি বলেন, অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত স্বপন ব্যাপারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ঘটনার ভিকটিম রিপন ব্যাপারীর ছোট ভাই। বাকি আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চোখ হারানো রিপন ব্যাপারী বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল চিকিৎসাধীন আছেন। চোখ উৎপাটনের ব্যাপারে মুলাদী থানা পুলিশ মামলা না নিলেও ২৫ আগস্ট রিপনের স্ত্রী নূরজাহান বেগম বাদী হয়ে স্বপন ব্যাপারী, রোকন ব্যাপারী, আর্শেদ ব্যাপারীসহ ৮ জনকে আসামি করে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি নাজিম উদ্দিন পান্না।

ভুক্তভোগীর ছেলে শাহিন ব্যাপারী বলেন, বাড়ির জমির মীমাংসা এবং গচ্ছিত টাকা-স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় শুক্রবার রাতে আমার বাবাকে ধরে নিয়ে আমার দাদা আর্শেদ ব্যাপারীর সামনেই চোখ তুলে তার হাতে চোখ দেন।

তিনি বলেন, আমার বাবার সঙ্গে যে নির্মম নির্যাতন হয়েছে তা ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে বাবার বুকে চেপে যাকে আঙুল দিয়ে বাম চোখ উৎপাটন করতে দেখা গেছে তিনি রোকন ব্যাপারী। বাবার পা চেপে ধরা ব্যক্তি স্বপন ব্যাপারী। যার হাতে উৎপাটিত একটি চোখ ছিল তিনি রোকন ব্যাপারীর স্ত্রী নুরুন্নাহার বেগম এবং তার মেয়ে সুবর্ণা আক্তার মারধর করছিলেন। ঘটনার পর আমরা খুব আতঙ্কে আছি। এলাকায় যেতে পারছি না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট