1. [email protected] : admin :
  2. [email protected] : editor :
  3. [email protected] : moshiur :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

রাজশাহীতে কলেজছাত্রীর অশ্লিল ছবি ভাইরালের হুমকি, অফিস সহায়ক গ্রেপ্তার

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহীতে এক কলেজ ছাত্রীর অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার অভিযোগে আনোয়ার হোসেন (৩৯) নামের এক স্কুলের অফিস সহায়ক কে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চারঘাট বাদুড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ তথ্য নিশ্চিৎ করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী।

মামলা সূত্রে জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩৯) রাজশাহী মহিলা কলেজের এক ছাত্রীর কিছু অশ্লিল ছবি তার বড় বোনের মুঠো ফোনে হুয়াটস এ্যপের মাধ্যমে পাঠায়। এবং তার বড় বোন কে তার ছোট বোনের অশ্লিল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেই। র্দীঘদিন যাবত তাদের দুই বোন কে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিয়ে আসছে ও অশ্লিল ছবি সোসাল মিডিয়াতে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেইল করার চেস্টা করে আনোয়ার হোসেন।

এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় গত বৃহস্পতিবার সকালে পণ্যগ্রাফি আইনে একটি মামলা দায়ের করলে বিকেলে চারঘাট উপজেলার বাদুড়িয়া গ্রামে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আনোয়ার বাদুড়িয়া হাইস্কুলের অফিস সহকারি পদে চাকুরী করেন ও তার স্ত্রী ও সন্তান রয়েছে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী জানান, ‍গ্রেপ্তারকৃত আসামী এক কলেজ ছাত্রীর কিছু অশ্লিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে হুমকি প্রদান করে এবং বিভিন্ন সময় ওই ছাত্রী ও তার বড় বোনকে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যকমেইল করার চেস্টা করে।

গত বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রী পন্যগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ চারঘাট বাদুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে গ্রেপ্তারকৃত আসামীকে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠায়। মামলাটির তদন্ত ভার প্রদান করা হয়েছে বোয়ালিয়া মডেল থানার এসআই শাকিল আহাম্মেদকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট