1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে দূর্ঘটনাটি ঘটে। দূর্গটনায় নিহত দুই সাংবাদিক হলেন, মো. রবিউল আলম রাজু, দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার এবং শাকিবুল হাসান, সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার।

ঘটনার বিবরনে জানা যায়, গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় মোটরসাইকেলে বাসায় ফেরার পথে তারা বাসের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি বড় বাস তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট বাসটি শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জানা গেছে, আসন্ন উত্তরা প্রেস ক্লাবে ২০২৬ -২৮ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সাকিবুল হাসান ও সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল আলম রাজু নির্বাচনে অংশগ্রহন করেছেন।আগামী ১৮ই জুলাই উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাকিবুল হাসানে ব্যালট নং ছিল ১৮ আর রবিউল আলম রাজুর ব্যালট নং ছিল ২২।

এই মর্মান্তিক ঘটনায় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই সাংবাদিকের মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট