1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

মাতুয়াইলে যাত্রীবাহী বাসে আগুন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মাতুয়াইলে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

dhakapost

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে স্বদেশ পরিবহন কোম্পানির একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। কারা অগ্নিসংযোগ করেছে বা ঘটনায় কোনো হতাহত আছে কি না, এ তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রথম বাসের পাশেই দ্বিতীয় আরেকটি বাসে আগুন দেওয়া হয়েছে। ওই বাসের নাম এখনো জানা যায়নি। তবে যতটুকু শুনেছি যাত্রীরা নেমে গেছেন।

এর আগে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট