1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বিবাহ বার্ষিকীতে ২৮ বছর আগের বিয়ের স্মৃতি সামনে আনলেন ওমর সানী

বিনোদন ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকাই সিনেমার এক কালের সেরা তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়।

একটা সময় প্রেম, তারপর বিয়ে, সংসার ও সন্তান। তাদের বিয়ের বিষয়টি পাকাপাকি করেছিলেন ওমর সানীর মা ও মৌসুমীর নানী।
শনিবার (০৪ মার্চ) সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ২৮ বছর আগের সেই ঘটনা জানালেন ওমর সানী।

‘কুলি’খ্যাত এই নায়ক স্মৃতি রোমন্থন করলেন এভাবে- আজ থেকে ২৮ বছর আগে আমার প্রয়াত মা এবং নানি শাশুড়ি মিলে আমাদের বাসায় পড়ন্ত বিকেলে বিয়ে দিয়েছিলেন।

আজকের এই দিনটিতে আমরা একসাথে হয়ে যাই। তারপর আমার শ্বশুর-শাশুড়ি বাবা-মা মিলে ২ আগস্ট অনুষ্ঠান করেন হোটেল শেরাটন আর রাওয়া ক্লাবে।
স্ট্যাটাসের সঙ্গে মৌসুমীর সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন ওমর সানী। বাকি জীবন একসঙ্গে সুন্দরভাবে কাটানোর প্রত্যাশা করে দোয়া চেয়ে এই নায়ক।

তিনি লেখেন, আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকি জীবন এই ভাবে কাটাতে পারি। শুভ বিবাহ বার্ষিকী মৌসুমী।

১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’। এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে। সর্বশেষ এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জুটি বাঁধেন এই তারকা দম্পতি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট