1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষে আজ বৃৃহস্পতিবার শ্রীলঙ্কায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে কলোম্বোয় পা রাখে টাইগাররা।

বিমান বন্দর থেকে সরাসরি টিম হোটেলে গেছে সাকিব আল হাসানের দল। সেখানেই আজ বিশ্রাম করে সময় কাটাবেন তারা। এরপর আগামী শুক্রবার বিকেলে অনুশীলন করবে টাইগাররা।

বাংলাদেশের লক্ষ্য এখন শ্রীলঙ্কা ম্যাচে। আগামী ৯ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

গত বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। যেখানে সর্বোচ্চ ৬৪ রান এসেছে মুশফিকের ব্যাট থেকে। তাছাড়া হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিবও।

জবাবে ৩৯ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান এসেছে ইমামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৪ রানে ১ উইকেট শিকার করে সেরা বোলার শরীফুল। ৭ উইকেটের বড় হারে ফাইনালের সমীকরণ কিছুটা হলেও কঠিন করে ফেলেছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট