1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

নারায়ণগঞ্জে সরবরাহ কমায় বেড়েছে শীতকালীন সবজির দাম

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ৭৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বাজারে কমেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে বেড়েছে দাম। কেজি প্রতি সবজিতে দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

নারায়ণগঞ্জে শাকসবজির সবচেয়ে বড় বাজার দ্বিগুবাবুর বাজার। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে বেচাকেনা।

তবে শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ায় চাষিরা আগেভাগেই বিক্রি করে ফেলেছেন সবজি। এতে শেষের দিকে বাজারে দেখা দিয়েছে ঘাটতি।

বিক্রেতারা জানান, প্রতি পিস ফুলকপি ২৫ টাকা ও প্রতি পিস বাঁধাকপি ২০ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া পটোল ১০০, ক্ষিরা ৪০, মুলা ২০, ‍শিম ৫০ ও টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। আর প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

উল্লেখ্য, দ্বিগুবাবুর বাজারে দুই শতাধিক আড়তদার বংশপরম্পরায় সবজির ব্যবসা করছেন। প্রতিদিন অন্তত কোটি টাকার সবজি বিক্রি করেন তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট