1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও হামলা হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের হুমকি ইরানের নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান তীব্র শীতে ঢাকার ফুটপাতে গরম পোশাকের রমরমা বেচাকেনা সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০ জানুয়ারিতে ৫টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, হতে পারে বৃষ্টি সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বাচনী বছর স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া

গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলা, নিহত ৫০০

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে মঙ্গলবার ইসরায়েলি হামলায় অন্তত পাঁচশ লোকের প্রাণ গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি বলছে।

হামাস সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। আল জাজিরা।
এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি হামলায় আহত এবং বাস্তুচ্যুত লোকেদের পাশাপাশি অসুস্থরাও এই হাসপাতালে ছিলেন।

৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত তিন হাজার লোকের প্রাণহানির খবর জানা গিয়েছিল। হাসপাতালে হামলার ঘটনার আগেই এই নিহতের সংখ্যা জানা যায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলের বোমা হামলায় হাসপাতালটির ধ্বংসাবশেষের নিচে কয়েকশ লোক চাপা পড়েছে।

এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, আল-আহলি আরব হাসপাতালে ২০০ লোকের প্রাণ গেছে।

গাজার হাসপাতালে হামলার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে শীর্ষ ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন আল মিজান। সংগঠনটি বলছে, এটি যুদ্ধাপরাধ, সহজ কথা।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বলছে, গাজা শহরের আল-আহলি হাসপাতালে ইসরায়েলি হামলা ২০০৮ সাল থেকে সংঘটিত পাঁচটি যুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলা।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের গাজা সিটি সহ উত্তরাঞ্চল থেকে দক্ষিণে যাওয়ার নির্দেশ দেওয়ায় হাসপাতালগুলো শরণার্থী শিবির হয়ে উঠেছে। বাসিন্দারা এই বিশ্বাসে হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন যে, হয়তো হাসপাতালে ইসরায়েলি হামলা হবে না।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আল-আহলি হাসপাতালে বোমা হামলার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা।

ইসরায়েলি হামলার ঘটনায় বেশ কয়েকটি রাজনৈতিক উপদল পশ্চিম তীরে বুধবার ফিলিস্তিনিদের প্রতি বাণিজ্যিক ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলছেন, গাজার আল-আহলি আরব হাসপাতালে মৃত্যুর বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

তিনি বলেন, আমরা বিশদ বিবরণ পাব এবং জনসাধারণকে জানাব। এটা ইসরায়েলি বিমান হামলা কি না তা আমি বলতে জানি না।

হাসপাতালটি ছাড়াও জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা হয়েছে। এতে ছয়জনের প্রাণ গেছে। স্কুলটি যুদ্ধে বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল ছিল।

হাসপাতালে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিশর, তুরস্ক ও কাতারও এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে।

বুধবার ইসরায়েলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। এর আগের দিনই গাজায় হাসপাতালে এই হামলার ঘটনা ঘটল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট