1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৭৪৩ টন পেঁয়াজ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৭৪৩ টন ভারতীয় পেঁয়াজ এসেছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এ পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। এখন শুধু খালাসের অপেক্ষায়।

রোববার (১০ ডিসেম্বর) সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (৯ ডিসেম্বর) থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলেও দেশে আমদানি হয়েছে। আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য এলসি করেছিল, সে পেঁয়াজগুলো এখন স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা তিনি নিশ্চিত নন।

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে। নতুন করে আর এলসি পাওয়া যাবে না বলেও জানান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে চলতি বছরের ৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট