1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েলিরা

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে মুসলিমদের নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওয়াদি আল-হারিয়া এলাকায় অভিযান চালিয়েছে এবং কয়েকটি বাড়িতে তল্লাশি করেছে। তারা জাবাল আবু রুমান এলাকায়ও প্রবেশ করে এবং সৈন্য ও স্নাইপারদের আবাসিক ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায়।

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ মুতাজ আবু স্নেইনা জানিয়েছেন, কোনো পূর্বানুমতি ছাড়াই ভোর ৪টায় মসজিদটি বন্ধ করে দেওয়া হয়। মুসলিমদের নামাজ পড়ার অনুমতি না দিয়ে মসজিদটি বন্ধ করা হয়, তবে একই সময়ে ইহুদিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, শুক্রবার রাতে ‘অন্তর্ঘাতমূলক হামলা’ ঘটার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার পশ্চিম তীরে গাস ইতজিয়ান এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে এক ব্রিগেড কমান্ডারসহ তিন ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে পশ্চিম তীরে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪০ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন।

অন্যদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৪০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরাইল বর্তমানে ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালাচ্ছে পশ্চিম তীরে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট