1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

৯ মামলায় ইমরানকে জামিন

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৭৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৯ মামলায় জামিন দিয়েছেন লাহোর হাইকোর্ট।

দেশটির সংবাদসংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যম জিও টিভি জানিয়েছে, শুক্রবার (১৭ মার্চ) নিজে লাহোর হাইকোর্টে আসেন পিটিআই প্রধান।

পরে তিনি আদালতের কাছে সন্ত্রাসবাদের ৮টি মামলা ও একটি সাধারণ মামলা থেকে জামিন চেয়ে আবেদন করেন।

সন্ত্রাসবাদের মামলাগুলোর শুনানি হয় বিচারক তারিক সালিম শেখ ও বিচারক ফারুক হাইদারকে নিয়ে গঠিত দুই সদস্যের বেঞ্চে।

এসব মামলার মধ্যে ইসলামাবাদে দায়ের হওয়া পাঁচটিতে আগামী ২৪ মার্চ ও লাহোরে দায়ের হওয়া তিনটি থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত।

সাধারণ মামলায় ইমরানকে আগামী ২৭ মার্চ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক তারিক সালিম শেখ।

খবরে বলা হয়েছে, জামিন নিতে ইমরান তার জামান পার্কের বাড়ি থেকে লাহোর হাইকোর্টে যান। তার গাড়ি বহরের সঙ্গে কয়েক হাজার সমর্থকও আদালত প্রাঙ্গণ পর্যন্ত যান। তাদের হাতে ছিল লাঠি ও লোহার রড।

এর আগে ইসলামাবাদ হাইকোর্টে তোষাখানা দুর্নীতি মামলায় ইমরানের বিরুদ্ধে হওয়া অ-জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়। আজ শনিবার (১৮ মার্চ) তোষাখানার মামলায় হাজিরা দিতে ইসলামাবাদের একটি দায়রা আদালতে যাবেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট