1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

৯ এপ্রিল ছুটি হচ্ছে না, নাকচ করলো মন্ত্রিসভা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের আগে ৯ এপ্রিল ছুটির সুপারিশ করলেও তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। এরফলে এদিন খোলাই থাকছে সরকারি সব দপ্তর। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই ঈদে অন্যান্য ছুটি মিলিয়ে এমনিতেই ৫ দিন ছুটি মিলছে। ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে কাজে স্থবিরতা নামতে পারে। সেজন্য মন্ত্রিসভা এ অনুমোদন দেয়নি।

বিষয়টি নিয়ে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

সে হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে।

এর আগে রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ছুটির ব্যাপারে একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

পরে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সুপারিশকে নাকচ করে দিয়ে দিয়ে মন্ত্রিসভা জানায়, কাজের স্থবিরতার কারণে ৯ এপ্রিলের ছুটির অনুমোদন দেওয়া হচ্ছে না।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট