1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

৫ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ সোমবার

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষের টানা পাঁচদিনের ছুটি শেষে আজ সোমবার (১৫ এপ্রিল) খুলছে অফিস-আদালত-ব্যাংক।

হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হয়।

ফলে সরকার নির্ধারিত ঈদের ছুটি শুরু হয় ১০ এপ্রিল। ঈদ উদযাপিত হয় ১১ এপ্রিল। ঈদের ছুটি বুধ ও বৃহস্পতিবার ছাড়াও সাপ্তাহিক দুদিন ছুটির পর রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। ফলে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি কাটাতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।

অবশ্য ঈদের ছুটির আগে সাপ্তাহিক দুদিন ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুদিন অফিস খোলা ছিল। গত ৯ এপ্রিল ছুটি ঘোষণার জন্য আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করলেও মন্ত্রিসভায় তা অনুমোদন হয়নি।

এদিকে এবারের ঈদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষ বাড়ি যেতে এবং ঢাকায় ফিরতে তেমন ভোগান্তির শিকার হননি।

ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা ছিল। ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকে।

অন্যদিকে এবারই প্রথম দীর্ঘ ছুটি পেয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরা। ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি ভোগ করেন তারা।

ঈদের ছুটিকালীন আবহাওয়া শুষ্ক ছিল। দেশের অনেক এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত আছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট