1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:

৪২ কেজি গাঁজাসহ বিমানবন্দর রেল স্টেশনে এক মাদক কারবারী গ্রেপ্তার 

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১১:৫৫ মিনিটে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।

৪২ কেজি গাঁজাসহ (আনুমানিক মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা) আল মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে বিমান বন্দর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট