1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

পাইলটের সামনের কাচে ফাটল
৩ ঘণ্টা নরসিংদীর আকাশে বিমানের চক্কর, আতঙ্কে ৯৯৯-এ কল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-১২৭) পাইলটের সামনের কাচে (উইন্ডশিল্ড) ফাটল দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি আবুধাবি না গিয়ে ৩ ঘণ্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, উড়োজাহাজটির উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় এটি তাৎক্ষণিক অবতরণের সিদ্ধান্ত নেয়। এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে। ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার ফ্লাইটটিকে নরসিংদীর আকাশে চক্কর দেওয়ার নির্দেশনা দেয়।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য মতে, ফ্লাইটটি রাত ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে উড়াল দেয়। তবে ত্রুটির কারণে নরসিংদীর বেলাবো এলাকার আকাশে প্রায় ২৬/২৭টি চক্কর দেয়।

অবশেষে রাতে নিরাপদে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। ফ্লাইটে কতজন যাত্রী ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার দিবাগত রাত ১টা ২৫ মিনিট পর্যন্ত এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি।

বিষয়টি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটটির টেকনিক্যাল ফল্ট হয়েছিল। আলহামদুলিল্লাহ এটি নিরাপদে অবতরণ করেছে’।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট