1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা প্রকাশ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করা জাতীয় পার্টি।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৮৯ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ ও ড. কে আর ইসলামের মনোনয়ন সংগ্রহ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তাদের ছাড়াই চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। এই তিনজন যদি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন তাহলে তাদেরও মনোনয়ন দেওয়া হবে বলে জানান দলের মহাসচিব।

প্রার্থী তালিকা ঘোষণা প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসা। আমরা চাচ্ছি, ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোট দিতে পারে। আমাদের আশ্বস্ত করা হয়েছে, ভোটাররা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা মনে করি, ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে জাতীয় পার্টি অবশ্যই সরকার গঠন করতে পারবে।

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নেব।

তিনি আরও বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষকের (রওশন এরশাদের) সম্মানে আমরা ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী দেইনি। আর সাদ এরশাদ মনোনয়ন সংগ্রহ করেনি। এখন কেউ যদি আগ্রহী না হয় এখানে আমাদের কিছু করার নেই।

জাতীয় পার্টির প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ যদি নির্বাচনে আসেন তাহলে দলের জন্য তা বড় সুবিধা হবে। আবার কেউ কেউ বলছেন, দলে নতুন নেতৃত্বের আবির্ভাব না ঘটলে দলের ভবিষ্যৎ অনিশ্চিত।

চলতি বছরে দলটির মনোনয়ন ফরম নেন এক হাজার ৭৫২ জন। সোমবার (২০ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় বৃহস্পতিবার (২৩ নভেম্বর)।

পরে শুক্রবার (২৪ নভেম্বর) রংপুর ও রাজশাহী বিভাগ দিয়ে শুরু হয় জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। আর রোববার (২৬ নভেম্বর) ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে দলটি। তবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগেই গেল শনিবার (২৫ নভেম্বর) ঢাকার দুটি আসনের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিয়েছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট