1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রামিসা হত্যা-ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খাতুন খালাস সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস

২৭৩০ বন্যার্তকে ত্রাণ দিলো বিজিবি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বিজিবি। শনিবারও বন্যাদুর্গত এলাকার ২৭৩০ জনকে ত্রাণসামগ্রী এবং ১৮৯০ জনকে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, শনিবার (৩১ আগস্ট) বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীতে ৮০০ জন, পরশুরামে ৩০০ জন, ছাগলনাইয়ায় ৪০০ জন, দাগনভূঁঞায় ৩০ জনসহ মোট ১৫৩০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

অন্যদিকে, কুমিল্লার বুড়িচং-এ ৪০০ জন, লাঙ্গলকোটে ২০০ জন এবং ব্রাহ্মণপাড়ায় ৫০০ জনসহ মোট ১১০০ প্যাকেট; নোয়াখালী সদরে ৬০ জনকে এবং খাগড়াছড়ির পানছড়িতে ৪০ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া বিজিবি কর্তৃক পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বন্যাদুর্গত ফেনীর ফুলগাজীর তারাকুচা এলাকায় ৬৬০ জন, ছাগলনাইয়া সদরে ৬৯৫ জন এবং কুমিল্লার নাঙ্গলকোটে ৫৩৫ জনসহ মোট ১,৮৯০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট