1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

১৫ বছর পর রাজশাহীতে আজ জামায়াতের সম্মেলন

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দীর্ঘ ১৫ বছর পর রাজশাহীতে হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। শনিবার (১৮ জানুয়ারি) ঐতিহাসিক মাদরাসা ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় লক্ষাধিক নেতাকর্মীর সমাগমের আশা প্রকাশ করেছে দলটি।

ইতোমধ্যে কর্মী সম্মেলন সফল করতে রাজশাহীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাকর্মীরা এসেছেন। শুক্রবার দিবাগত রাতে রাজশাহীতে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের সমাবেশ তো দূরের কথা, একটি সভাও করতে দেয়নি। নানা নাটক সাজিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। নির্যাতন করেছে। দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন সম্মেলন আয়োজন করতে পারছি। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এই সম্মেলনে জেলা ও মহানগর থেকে লক্ষাধিক নেতাকর্মী আসবেন। আমিরে জামায়াত তাদের দিক-নির্দেশনা দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট