1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হোটেল রুম থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত বিশ্ব ভালোবাসা দিবসে সহ-অভিনেতা সমর সিংহের সঙ্গে সম্পর্কের কথা জানান ভোজপুরী ছবির অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবে। এর এক মাস না পার হতেই রহস্যজনক মৃত্যু হয় অভিনেত্রীর।

সম্প্রতি ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসীর কাছে সারনাথের একটি হোটেলের রুম থেকে উদ্ধার করা হয় অভিনেত্রীর মরদেহ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মাত্র ২৫ বছর বয়সে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে বিনোদন জগতে নেমে আসে শোকের ছায়া।

১৯৯৭ সালে মির্জাপুরে জন্ম আকাঙ্ক্ষার। সিনেমায় অভিনয় করার পাশাপাশি টিকটকেও বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মৃত্যুর আগের রাতেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ভোজপুরী গানে নিজের একটি নাচের ভিডিও পোস্ট করেন তিনি। এ ছাড়াও মৃত্যুর চব্বিশ ঘণ্টা আগে নিজের ছবির পোস্টার শেয়ার করেন অভিনেত্রী। তার মাঝেই কীভাবে এই ঘটনা ঘটল সেই রহস্য ঘনীভূত হচ্ছে।

‘মেরি জং মেরা ফয়সলা’ ছবির হাত ধরে বড় পর্দায় অভিষেক হয় ভোজপুরী এই অভিনেত্রীর। তার পর ‘মুঝসে শাদি করোগি’, ‘বীরো কে বীর’, ‘ফাইটার কিং’, ‘কসম পয়দা করনে কি ২’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট