1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি, ভারতে বাংলাদেশি তরুণী আটক

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নীল ছবি তৈরির দায়ে ভারতে এক বাংলাদেশি তরুণীকে আটক করা হয়েছে। ২২ বছর বয়সী ওই তরুণী হোটেল কক্ষে ২ পুরুষের সঙ্গে নীল ছবি তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ওই দুই পুরুষকেও আটক করেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, গুয়াহাটি পুলিশ সোমবার শহরের একটি হোটেলে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরির অভিযোগে স্থানীয় দুই পুরুষ এবং ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে গ্রেপ্তার করেছে। গুয়াহাটির দিসপুর পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ওই দুই ব্যক্তিকে শফিকুল ও জাহাঙ্গীর নামে শনাক্ত করা হয়েছে। তাদের পাশাপাশি বাংলাদেশের বাসিন্দা মীন আক্তার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ রিপোর্ট অনুসারে, দলটি গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেলে রুম বুক করেছিল। সেখানে তারা অশ্লীল ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছিল বলে তদন্তকারীরা সন্দেহ করছেন।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মীন আক্তার চাকরির অজুহাতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। তিনি বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই আসামে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

একই ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত বৃহত্তর অপরাধী নেটওয়ার্কের সম্ভাব্য যোগসূত্রও পুলিশ তদন্ত করছে বলেও জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট