1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হেলমেট পরে ট্রেন চালাবেন চালকরা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৫১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ট্রেনে পাথর মেরে লোকোমাস্টারদের (চালক) আহত করার ঘটনা নিয়মিতই শোনা যায়। এছাড়া বর্তমানে রাজনৈতিক দলগুলোর সহিংসতা এবং পূর্ব অভিজ্ঞতা থেকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারদের নিরাপদ রাখতে হেলমেট পরে ট্রেন চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে প্রতিটি ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টাররা নিজেদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে হেলমেট পরে ট্রেন চালাবেন।

এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকোমাস্টার জানান, সাধারণ সময়েই দুর্বৃত্তরা পাথর মেরে আমাদের বিভিন্ন লোকোমাস্টারদের আহত করেছে। অনেকের মাথা ফেটে গেছে, চোখ নষ্ট হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। আবার আগামীকাল থেকে অবরোধ। সবকিছু মিলিয়ে রেলওয়ে আমাদের নিরাপত্তার জন্য হেলমেট দিয়েছে, যা আগামীকাল থেকে আমরা ব্যবহার করব। ইতোমধ্যে বিষয়টি আমরা ট্রায়াল দিয়েছি।

কর্মী সংকট : শুক্রবার থেকে বন্ধ উত্তরা এক্সপ্রেস

তারা আরও বলেন, ২০১৩-১৪ সালে যখন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল তখনও আমাদের নিরাপত্তার জন্য হেলমেট দেওয়া হয়েছিল। এবারও নির্বাচনের আগে সহিংসতা থেকে আমাদের রক্ষার জন্য রেলওয়ে এই উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে জানতে ঢাকা বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) জাহিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট