1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

‘হুব্বা’ নিয়ে ১১ সেকেন্ডেই ঝড় তুললেন মোশাররফ করিম

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৬৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

কলকাতায় গত বছরের অক্টোবরে ‘হুব্বা’ ছবির শুটিং করেছিলেন মোশাররফ করিম। ছবিটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই হুব্বা শ্যামল। আনন্দবাজার অনলাইন জানিয়েছে, পৌলোমী বসুসহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ছবি ‘হুব্বা’। ছবিতে হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ছবি : সংগৃহীত

গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ছবি ‘হুব্বা’। ছবিতে হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

ছবিটি নিয়ে আনন্দবাজার অনলাইনকে পরিচালক ব্রাত্য বলেন, ‘থ্রিলার ও কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল “হুগলির দাউদ ইব্রাহিম” নামে পরিচিত ছিলেন। খুন, জখম, মাদকপাচারসহ বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তাঁর নামে। একসময় তিনি ভোটেও দাঁড়াতে চান। যতবারই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে গেছেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

গত বছর ১১ অক্টোবর থেকে ছবিটির শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম। হুব্বা ও পুলিশের দ্বৈরথ নিয়ে এই ছবির গল্প। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট