1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
ইসরায়েলে মঙ্গলবার নির্বাচন, নির্ধারণ হবে নেতানিয়াহুর ভাগ্য রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭

হিসাব চূড়ান্ত : ২০২৪-এর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বী বাইডেন-ট্রাম্প

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের দ্বৈরথ দেখার সুযোগ হয়েছিল যুক্তরাষ্ট্র ও বিশ্ববাসীর। ২০২৪ সালেরও নির্বাচনেও তার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে।

মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্রেটিক— উভয় দলের নীতি নির্ধারকরা প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করেছেন বলে জানিয়েছে বিবিসি। উভয় দলই এ সম্পর্কিত আনুষ্ঠানিক ঘোষণা দেবে আসছে গ্রীষ্মে।

মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটনে এক ভাষণে ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ডেমোক্রেটিক সমর্থকরা যে তাকে প্রেসিডেন্ট নির্বাচনের চুড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন, তাতে তিনি সম্মানিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এসে পৌঁছেছে, যখন দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে ‘ট্রাম্প হুমকি’।

‘কিন্তু এই অগ্রযাত্রা এখন মাঝামাঝি পর্যায়ে রয়েছে এবং আমি বিশ্বাস করি যে মার্কিন জনগণ এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা এই যাত্রাকে থামিয়ে দিতে পারে।’

একই দিন রিপাবলিকান পার্টির এক জনসভায় ৭৭ বছর বয়সী ট্রাম্প বর্তমান প্রেসিডেন্টের সমালোচনা করে বলেন, বর্তমান প্রেসিডেন্টের আমলে যুক্তরাষ্ট্র সংকটের ঘূর্ণাবর্তে পড়েছে এবং এই অবস্থা থেকে দেশ-জাতিকে উদ্ধারের জন্য প্রয়োজন কঠোরতর অভিবাসন আইন, সীমান্ত সিলগালা করে দেওয়া এবং রেকর্ড সংখ্যক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো।

পাশপাশি ট্রাম্প আরও বলেন, তিনি নির্বাচিত হলে দেশ থেকে অপরাধ নির্মূল করা, অভ্যন্তরীণ জ্বালানির উৎপাদন বাড়ানো , বিদেশি আমদানির ওপর কর বৃদ্ধি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ভূমিকা রাখবে তার প্রশাসন। তবে তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসন সর্বক্ষেত্রে ‘যুক্তরাষ্ট্র প্রথম’ নীতি মেনে চলবেন।

এদিকে, ‘বাইডেন না ট্রাম্প—কাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান মার্কিনীরা’— প্রশ্নটিকে সামনে রেখে সম্প্রতি বেশ কয়েকটি জরিপ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। সেসব জরিপে অংশ নেওয়াদের উল্লেখযোগ্য অংশ জানিয়েছেন, এই দু’জনের কাউকে নিয়েই তাদের তেমন আগ্রহ নেই, বরং নতুন মুখ দেখতে চান তারা।

প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে।

সূত্র : বিবিসি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট