1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

হিজবুল্লাহর ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৬০

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

উত্তর ইসরায়েলে একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। লেবাননের ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এ ড্রোন হামলা চালায়। 

বিবিসির খবরে বলা হয়, হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। আহতদের মধ্যে ৭ সেনার অবস্থা গুরুতর।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তেল আবিব ও হাইফার মাঝামাঝি এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস বলছে, হামলায় ৬১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা বেশি গুরুতর।

এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রচার করা ফুটেজে দেখা গেছে, আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে সাহায্য করা হচ্ছে।

আহতদের মধ্যে অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে – অন্যদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় রোববার দখলদার ইসরায়েলের ২৫ সেনা আহত হয়েছেন। এসব সেনা উত্তর লেবাননে স্থল হামলা চালাতে গিয়েছিল। আহত ২৫ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজ।

গত ২৩ সেপ্টেম্বর লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় আইডিএফ। এর আগে সীমান্তবর্তী অঞ্চলে অসংখ্য ট্যাংক ও সেনা নিয়ে আসে তারা। তবে লেবাননে স্থল হামলায় খুব একটা সুবিধা করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার মতো সহজে ঢুকে পড়বে এমনটা ভাবলেও লেবাননে পারেনি তারা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট