1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

হাসপাতালে মির্জা ফখরুল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অসুস্থ অবস্থায় জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা ফখরুল ইসলামকে ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক মোমিনুজামানের অধীনে ভর্তি করা হয়েছে। এখন তার কিছু পরীক্ষা-নীরিক্ষা করানো হচ্ছে।

চিকিৎসাধীন মির্জা ফখরুল ইসলামকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও নির্বাহী কমিটির সদস্য সাঈদ সুরা। এছাড়া বাবা মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে এসেছেন ছোট মেয়ে মির্জা মাশরুম ও তার স্বামী।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছিলেন মির্জা ফখরুল। সেখানেই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, চলতি মাসে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক চিকিৎসা নিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট