1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

হামাস যুদ্ধাপরাধ করেছে : বাইডেন

আন্তর্জাতিক রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

আল শিফা হাসপাতালে গোপন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাস যুদ্ধাপরাধ করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার এক বিবৃতিতে বাইডেন বলেন, ‘(আল শিফা) হাসপাতালের ভেতরে তারা লুকিয়েছিল। হাসপাতালকে সামরিক প্রয়োজনে ব্যবহার করা যুদ্ধাপরাধ এবং তারা (হামাস) সেটাই করেছে।’

‘এ থেকে ধারণা করা যায় যে ইসরায়েলে ফের হামলা করার পরিকল্পনা তাদের আছে। তারা থেমে যাবে এবং কিছু করা থেকে বিরত থাকবে— এমন ধারণা বাস্তবসম্মত নয়।’

মঙ্গলবার স্থানীয় সময় রাত ২ টার দিকে উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। কয়েক ঘণ্টা ধরে চলা সেই অভিযান শেষে হাসপাতালের গোপন স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ এবং কমব্যাট গিয়ারসহ বিভিন্ন প্রযুক্তিগত সামরিক সরঞ্জাম পাওয়া গেছে হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

বুধবার এক সংবাদ সম্মেলনে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, হাসপাতালের গোপন স্থানে পাওয়া এসব অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম হামাসের এবং ইসরায়েল সেগুলো জব্দ করেছে।

ইসরায়েলের আপত্তির কারণে গত ৭ অক্টেবার হামাস-ইসরায়েল যুদ্ধ বাঁধার পর থেকে জ্বালানি প্রবেশ করতে পারছে না গাজা উপত্যকায়। জ্বালানি সংকটের কারণে চলতি সপ্তাহের শুরুর দিকেই চিকিৎসা সেবা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল আল শিফা হাসপাতালে।

এমনকি ওষুধ ও চিকিৎসাসেবার অভাবে গুরুতর অসুস্থ ও বয়স্ক রোগীদের মৃত্যুর ঘটনাও ঘটছিল হাসপাতালটিতে। রোব এবং সোমবার হাসপাতাল চত্বরে মোট ১৭৯ জন মৃত রোগীকে দাফন করা হয়েছে।

তবে তারপরও রোগী ছিলেন হাসপাতালটিতে। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলি সেনারা যখন অভিযান শুরু করে, তখনও ৬৫০ জন রোগী আল শিফায় ভর্তি ছিলেন। তাদের সঙ্গে ছিলেন অন্তত অন্তত ৫ থেকে ৭ হাজার বেসামরিক ফিলিস্তিনি, যারা ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমা বর্ষণে ঘর-বাড়ি হারিয়ে হাসপাতাল কম্পাউন্ডে আশ্রয় নিয়েছেন।

এছাড়া হাসপাতালটির ১ হাজারেরও বেশি ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীও আল শিফায় আটকা পড়েছিলেন ইসরায়েলি অভিযানের সময়।

তবে বুধবারের বিবৃতিতে বাইডেন দাবি করেছেন, ইসরায়েলি সেনারা অভিযানের আগে স্বাস্থ্যকর্মী, রোগী ও বেসামরিক লোকজনের নিরাপত্তার প্রতি সচেতন ছিলেন।

সূত্র : বিবিসি

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট