1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্যান্টনারের ঘূর্ণিতে ভালো সংগ্রহ পেল না বাংলাদেশ

স্পোর্টস রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওয়ানডে হাতছাড়া হলেও, তাদের সামনে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়েরও সুযোগ ছিল। দ্বিতীয় ম্যাচে সেটি হতে দেয়নি বেরসিক বৃষ্টি। শেষ ম্যাচে আজ (রোববার) টস ভাগ্য সহায় হয়নি। চলমান সফরের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে প্রথমবার ব্যাটিংয়ে নেমে ব্যর্থ টাইগার শিবির। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে তারা মাত্র ১১০ রানে গুটিয়ে গেছে।

মাউন্ট মঙ্গানুইয়ে এদিন একজন বাড়তি স্পিনার নিয়ে নামে সফরকারীরা। পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে নেওয়া হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। এছাড়া ইনজুরির কারণে আজও দলে নেই বাংলাদেশের ওপেনার লিটন দাস। স্বাভাবিকভাবেই তাই ওপেনিংয়ে কিছুটা ধারহীন বাংলাদেশ। ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলা সৌম্য সরকার আজ শুরুতেই ফিরেছেন। মূলত তাকে দিয়েই বিপর্যয়ের শুরু। ইনিংসের প্রথম ওভারে টিম সাউদির বলে কাভারে চার দিয়ে তিনি শুরু করেছিলেন। চতুর্থ বলেই তিনি খেই হারান। কিউই পেসারের বল হালকা বাঁক খেয়ে ভেতরে ঢুকতেই লেগ বিফোরের আবেদন, আম্পায়ারের দেওয়া আউটের আবেদনের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন সৌম্য। কিন্তু আম্পায়ার্স কলে কাঁটা পড়ে টাইগারদের প্রথম উইকেট।

পরের ওভারে সিয়ার্সের বলে আউট রনিও। কিউই পেসারের ইয়র্কারে তিনি এলবিডব্লিুউ হয়ে যান। তার বিদায় মাত্র ১০ রানে (১০ বল)। পেসারদের পর ঝলক শুরু কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের। আফিফ হোসেন ও তাওহীদ হৃদয়রা তার বলে সুবিধা করতে পারছিলেন না। পরে ইশ সোধি আক্রমণে যোগ দিয়ে তাদের আরও ভড়কে দেন।

বাংলাদেশের টেল-এন্ডারে আর ব্যতিক্রম কিছু হয়নি। তবে তাদের প্রচেষ্টায় দলীয় রান তিন অঙ্ক পেরোয়। সিয়ার্সের বলে শরীফুলের বিদায়ে ৮৭ রানে ৮ উইকেট শেষ বাংলাদেশের। ফলে শেষ দুই উইকেটে ২৩ রানই তাদের বড় পাওয়া, যেখানে রিশাদের ব্যাটে আসে ১০ রান। যদিও সফরকারীদের পুরো ওভার খেলা হয়নি। ১৯.২ ওভারেই ১১০ রানে অলআউট বাংলাদেশ।

কিউইদের হয়ে স্যান্টনার ছাড়া সাউদি, মিলনে ও সিয়ার্স প্রত্যেকে ২টি করে উইকেট নেন। কেবল সোধি উইকেট না পেলেও, নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট