1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ধর্ষক ইউপি সদস্য গ্রেফতার
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের লালানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউপি সদস্য হলেন জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিন। তিনি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আব্দুল হালিম চৌধুরীর ছেলে।

এর আগে ওই ইউপি সদস্য ২৪ ডিসেম্বর মদ খেয়ে মাদাম বিবির হাট চেয়ারম্যান ঘাটা মসজিদে মুসল্লির ওপর হামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার উদ্দেশ্যে স্বামীর সঙ্গে বের হন এক নারী শ্রমিক (১৯)। তারা কেশবপুর এলাকায় পৌঁছালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিন ও তার ৪-৫ জন সহযোগী তাদের গতিরোধ করেন। এ সময় তারা জোর করে নারী শ্রমিক ও তার স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যান।

পরে স্বামীকে মারধরের পাশাপাশি তার টাকা, মোবাইল, অলঙ্কার ছিনিয়ে নেয়। তাকে প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীর অনুরোধে তাকে ফোন ফিরিয়ে দিলে ধর্ষিতা কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে তাদের উদ্ধারে পুলিশের সহায়তা চান।

খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার নারী ও তার স্বামীকে উদ্ধার করে। তবে পুলিশ আসার আগেই ইউপি সদস্য ও তার সহযোগীরা পালিয়ে যান। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান তিনি। পরে ধর্ষিতা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করান।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলায় ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরীর রবিন ওরফে রবিনের (৪০) নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। আমরা গোপন সুত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ২টায় সীতাকুণ্ডের লালানগর এলাকা থেকে মামলার আসামি রবিনকে গ্রেফতার করেছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট