1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

স্ত্রীকে অবমাননাকর মেসেজ, দোকান কর্মচারীকে খুন কন্নড় অভিনেতার!

বিনোদন রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্ত্রীকে উত্ত্যক্ত করায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে কন্নড় অভিনেতার বিরুদ্ধে। এ ঘটনায় জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও তার স্ত্রী পবিত্রা গৌডাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুধু অভিনেতা ও তার স্ত্রী নন, এ ঘটনায় হেফাজতে নেওয়া হয়েছে আরও ১০ জনকে।

সোমবার (১০ জুন) সুমনাহাল্লি সেতুর কাছে একটি নর্দমায় পাওয়া যায় রেণুকার মরদেহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি কুকুর মরদেহ নিয়ে টানাটানি করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে আটক তিন ব্যক্তি খুনের কথা স্বীকার করে জানান, অভিনেতা দর্শনের নির্দেশে তারা এ কাজ করেছেন। আটককৃতদের কাছ থেকেই রেণুকার পরিচয় জানা যায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৯ জুন খুন করা হয় রেণুকাকে। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দর্শনকে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আরআর নগরে দর্শনের বাড়িতে। শুরু হয়েছে তদন্ত। অভিনেতা ও তার স্ত্রী সরাসরি খুনের সঙ্গে জড়িত, নাকি ষড়যন্ত্রের শিকার সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ছোটপর্দায় অভিনয়ে হাতেখড়ি হয়েছিল দর্শনের। ক্রমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির নায়ক হয়ে ওঠেন তিনি। ঝুলিতে পরপর হিট ছবি। অভিনয়ের পাশাপাশি চন্দন কাঠের ব্যবসা রয়েছে তার।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট