1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সোমবার বিকেলে সমাবেশ করবে ১৪ দল

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ৬৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দল সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

১৪ দলের নেতারা বলেন, আওয়ামী লীগ ১৪ দল মিলে বিএনপি জামায়াতকে উৎখাত করা হবে। অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আগামী নির্বাচন অন্য সব নির্বাচনের মতো হবে বলে মন্তব্য করেন ১৪ দলের নেতারা। তারা বলেন, এবার সাধারণ নির্বাচন নয়। এবারের নির্বাচন দেশ রক্ষার, উন্নয়ন অগ্রযাত্রার। আর বিএনপি নির্বাচন চায় না। তাদের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

সমাবেশে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরও চারটি সমাবেশ করবে ১৪ দল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট