1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চালু, আটকেপড়া যাত্রীদের স্বস্তি

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে আলোক স্বল্পতার কারণে উড়োজাহাজ উঠানামা বন্ধ থাকার পর ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ৮টা ৩৫ মিনিট থেকে ফ্লাইট চলাচল শুরু করেছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর সৈয়দপুর বিমানবন্দর রানওয়ের লাইটগুলোতে ত্রুটি দেখা দেয়। রানওয়ের লাইট না জ্বলার কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ সৈয়দপুরের তিনটি ফ্লাইট বাতিল করে। ফলে সৈয়দপুর বিমানবন্দরে আটকাপড়ে ঢাকাগামী প্রায় দুশ যাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, রানওয়ের লাইটের ক্যাবল মাটির নিচ দিয়ে রয়েছে। ফলে কোথায় ত্রুটি হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। এর মধ্যে ত্রুটি ঠিক করা হয়েছে।

তিনি বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত সর্বশেষ ঢাকা-সৈয়দপুর-ঢাকার তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলো হলো নভোএয়ার, ইউএস-বাংলা ও এয়ার এস্ট্রা এয়ারলাইনস। এতে বিমানবন্দরে ঢাকাগামী তিনটি ফ্লাইটের প্রায় দুই শতাধিক যাত্রী আটকা পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকেপড়া যাত্রীরা সকালের ফ্লাইটে যাত্রা করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট