1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরছেন বিকেলে

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট থেকে পর্যটক ছাড়া সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৬ নভেম্বর সেন্টমার্টিনে প্রায় ৪০০ জন পর্যটক আটকা পড়েন। একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকা পড়া পর্যটকদের ফেরাতে সকালে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জাহাজ চলাচল শুরু হয়েছে জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,আবহাওয়া স্বাভাবিক হওয়ায় সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফেরাতে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সবকিছু ঠিক থাকলে জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফিরাতে টেকনাফ থেকে একটি জাহাজ সেন্টমার্টিনে আসছে। এটা নিয়ে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট