1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৮১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও সিয়াম আহমেদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতরা নাটোর সিটি কলেজের ছাত্র।

আজ সকালে তারা সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো যানবাহন বাইকটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট