1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

সিরাজগঞ্জের ভাইরাল কিশোর শিল্পী সুমন আর নেই

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৭১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিরাজগঞ্জে টেবিলে পয়সা বা কয়েন ঠুকিয়ে গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কিশোর শিল্পী সুমন শেখ (১৬) এর আকস্মিক মৃত্যু হয়েছে। সোমবার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ খিঁচুনি উঠলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ও সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম।

সুমন শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের আল আমিন শেখের ছেলে। সে ছোটবেলা থেকেই অসুস্থ ছিল বলে জানা গেছে।

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, সুমন কিছুদিন হলো একই উপজেলার পার্শ্ববর্তী বাগবাটি ইউনিয়নের বাশরগাঁতি গ্রামে মামার বাড়িতে থাকতো। আজ দুপুর সাড়ে ৩টার দিকে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইউপি সদস্য সিরাজুল ইসলাম আরও বলেন, সুমন শেখ আমার প্রতিবেশী ও সম্পর্কে ভাতিজা হয়। সে ছোটবেলায় একবার গাছ থেকে পড়ে গিয়েছিল। তখন থেকেই তার কিছু সমস্যা ছিল। মাঝে মাঝে খিঁচুনি উঠতো। সে এই কারণে বয়সের তুলনায় শারীরিকভাবে বাড়েনি। তার পরিবারও সেভাবে চিকিৎসা করাতে পারেনি। আজও তার খিঁচুনি উঠেছিল। এবার আর ফিরলো না। তার মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে।

পার্শ্ববর্তী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাদত হোসেন বলেন, তার মৃত্যুর পর মরদেহ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সে টেবিলে কয়েন ঠুকিয়ে হাটে-বাজারে গান গেয়ে দর্শক-শ্রোতাদের আনন্দ দিতো। সে আজ সবাইকে কাদিয়ে পরপারে চলে গেল। সে এভাবে যে টাকা পয়সা পেত তাই দিয়ে চলতো। এর বাইরে নানান জায়গায় স্টেজ প্রোগ্রামও করতে যেত।

তিনি আরও বলেন, সন্ধ্যার পরে তার জানাজা শেষে শহরের রহমতগঞ্জ পৌর কবরস্থানে তাকে সমাধিত করা হয়েছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, তার পরিবারের লোক বলেছে তার আগে থেকেই খিঁচুনি রোগ ছিল। এর ওপরে আজ নাকি মারা যাওয়ার কিছুক্ষণ আগে জ্বর এসেছিল। তাই ধারণা করা হচ্ছে এ কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বাভাবিক মৃত্যু হওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, কিশোর ভাইরাল শিল্পী সুমন শেখ হাটে-বাজারে টেবিলে কয়েন ঠুকিয়ে গান গেয়ে শুরু করেছিল। পরে সে বিভিন্ন জেলায় গিয়েও স্টেজ প্রোগ্রাম করতো। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বস্তরে শোক জানাচ্ছেন সকল পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট