1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৮৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর মহাখালীর সাত তলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর আসেনি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (২৭মার্চ) সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে।

কেউ হতাহত হয়েছে এমন খবর ফায়ার সার্ভিসের কাছে এখন পর্যন্ত আসেনি বলেও তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট