1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহী ছাড়ল ধূমকেতু এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্ধারিত সময়ের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেল ধূমকেতু এক্সপ্রেস। ট্রেনটি শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রেললাইনের ওপর শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আটকা পড়ে। রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

রাজিব নামের ট্রেনের এক যাত্রী বলেন, বসে বসে অনেক যাত্রী বিরক্ত হয়ে গেছে। শনিবারের ট্রেন ছাড়ল রোববার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনায় রেললাইনের ওপরে তারা অবস্থান নেয়। তাই ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রাত ৩টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

প্রসঙ্গত, বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয়রা জড়ালে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট