1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

ষষ্ঠ উপজেলা নির্বাচন রোজার আগেই শুরু

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রোজার আগেই শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এক্ষেত্রে প্রথম ধাপের নির্বাচন হবে রোজার আগেই।

অন্য ধাপের ভোট হবে ঈদের পর।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নির্বাচন ভবনের নিজ দপ্তরে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন, আমরা তালিকা পেয়েছি সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন সচিবালয় প্রস্তুত আছি। কমিশন সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে।

অতিরিক্ত সচিব বলেন, ৪৮৫ টা নির্বাচনযোগ্য উপজেলার তালিকা পেয়েছি। যেহেতু ২০১৮ সালে মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সে অনুযায়ী সব উপজেলাই নির্বাচনযোগ্য।

এই কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা সামনে এবং রোজার বিষয়টি আমরা বিবেচনা করবো। আমাদের দেশে রোজার মধ্যে নির্বাচন না হওয়ার প্র্যাকটিস আছে, সেজন্য রোজার আগে নির্বাচন হতে পারে, পরবর্তী ধাপগুলো ঈদের পরে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যদি কমিশন অনুমোদন দেয় তাহলে রোজা শুরু হওয়ার আগেই উপজেলা নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হবে।

আগামী ১০ মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভর করে) থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট