1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শ্রদ্ধার ফুলে বীর সন্তানদের স্মরণ

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। ভোর থেকে বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন।

বুধবার (২৬ মার্চ) সকালে শ্রদ্ধা আর ভালোবাসায় যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ, সেই বীর শহীদদের প্রতি সম্মান জানাতে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসেন হাজারো মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। এ ছাড়া শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট