1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

শেখ হাসিনার জন্য ভারতে নিজামউদ্দিনের মাজারে দোয়া করালেন শামীম ওসমান!

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণ–অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর দেখা যায়নি শামীম ওসমানকে। ইতোমধ্যে সাবেক এই এমপির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সব রহস্যের অবসান ঘটেছে একটি ভিডিও থেকে— শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হজরত নিজামউদ্দিনের দরগায়। শেখ হাসিনার জন্য নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করিয়েছেন তিনি।

ভিডিও সূত্রে জানা গেছে, মাজারে এক ব্যক্তিকে দিয়ে দোয়া করান শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, ‘শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো।’

শিক্ষার্থীদের ওপর গুলি চালান শামীম ওসমান ও তার বাহিনী। ছবি- সংগৃহীত

 

ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি-মন্ত্রী গোপনে দেশ ছাড়েন। এর মধ্যেই নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান সপরিবার গোপনে দেশ ছাড়েন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট