1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্র ও শনিবার ব্যাংক খোলা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহে নগদ অর্থ উত্তোলনের সুবিধার্থে শুক্র ও শনিবার (৫ ও ৬ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা থাকবে। নির্বাচন কমিশন সচিবালয় চাহিদার প্রক্ষিতে ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সম্পর্কিত সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করবে। এসব লেনদেনের সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা আগামী শুক্রবার ও শনিবার  সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে যেসব কর্মকর্তা/কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে তাদের উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট