1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

শনিবার রাজধানীর প্রবেশপথে অবস্থানের ঘোষণা বিএনপির

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৬০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকার পদত্যাগের এক দফা দাবিতে এ মহাসমাবেশ করে বিএনপি।

রাজধানীর প্রবেশমুখে অবস্থানের একই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো।

মির্জা ফখরুল বলেন, শনিবারের যে কর্মসূচি তা ঘোষণা করছি। বাংলাদেশের ভোটাধিকার হরণকারী বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার দাবিতে, বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আশা করব প্রশাসন কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।

দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। যুগপৎ ধারায় ঘোষিত এক দফা– প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট