1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

শক্তিশালী পাসপোর্ট সূচকে বড় লাফ বাংলাদেশের

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৪২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স- এর শক্তিশালী পাসপোর্ট সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের।

প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৮ জুলাই) নতুন সূচক প্রকাশ করেছে। আর এতে দেখা যাচ্ছে— বাংলাদেশ তালিকার ৯৬ তম স্থানে অবস্থান করছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। মানে এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন— সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। অপরদিকে শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে ওঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট