1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রাচীর ও বাড়ি নির্মাণ মঙ্গলবার থেকে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটি অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লালপুরে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

নাটোর (লালপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাটোরের লালপুরে লাবু হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ।

আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আড়বাব গ্রামের রাস্তার পাশে নিহতের মরদেহটি পাওয়া যায়।

নিহত লাবু হোসেন রাজশাহী জেলার বাঘা উপজেলার দীঘা গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা যায়।

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আড়বাব গ্রামের বজলুর রহমানের বাড়ির কাছে রাস্তায় পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে কালো টি-শার্ট, সোয়েটার ও জিনসের প্যান্ট ছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে ঘটনাস্থলে গিয়ে লাবু নামে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ  উদঘাটনের চেষ্টা চলছে।

পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট