1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ:

রাসিকের প্যানেল মেয়র আটক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্যানেল মেয়র মো. নিযাম উল আযীমকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। র‌্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর সদস্যরা তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, নিযাম উল আযীমের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে স্থানীয় দরিদ্র মানুষের নামে বরাদ্দ করা টিসিবির কার্ড নিজ হেফাজতে নিয়ে জিম্মি করার অভিযোগ ছিল। নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে এ নিয়ে ১৪ দলের প্রার্থীর পক্ষে লিখিত অভিযোগ করা হয়। শনিবার সকালে রাজশাহী সিটি করপোরেশনের চার কাউন্সিলরকে ডেকে সতর্ক করেছিলেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান। এরপর ফিরে এসে তারা এলাকার সবার টিসিবির কার্ড জমা নিয়ে নেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট