1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেয়াদ শেষে থাকবেন কোথায়?

মহানগর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আগামী এপ্রিলে বঙ্গভবন ছাড়ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৩ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

ইতিমধ্যেই দেশের পরবর্তী (২২তম) রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন। তিনি আগামী ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। তাই স্বাভাবিকভাবেই বঙ্গভবন ছাড়তে হচ্ছে আবদুল হামিদকে। বঙ্গভবন ছাড়ার পর তিনি রাজধানীতে কোথায় গিয়ে উঠবেন, সে আলোচনা-প্রস্তুতিও চলছে। বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল হামিদ একসময় লালমাটিয়ার বাসায় থাকতেন।

গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) তাঁর প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন জানিয়েছেন রাষ্ট্রপতির মেয়াদ শেষে রাজধানীর নিকুঞ্জের একটি বাসায় উঠবেন তিনি। তবে রাষ্ট্রপতির পারিবারিক দুটি সূত্র জানিয়েছে, মো. আবদুল হামিদের জন্য ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত একটি ফ্ল্যাটও প্রস্তুত রাখা হচ্ছে।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতি হামিদ তিন দিনের সফরে জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গেছেন। বাসস জানিয়েছে, রাষ্ট্রপতি সন্ধ্যায় মিঠামইনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে’ জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট