1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রাবিতে সংঘর্ষের ঘটনায় ৫শ’ জনকে আসামী করে মামলা

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৮০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্থানীয়দের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় রাজশাহী মতিহার থানায় ৫০০ আসামী করে মামলা দায়ের করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেন।

নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামী করা হয়েছে ৫০০ জন। সব আসামী অজ্ঞাত। মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে। তদন্ত করে হামলায় জড়িতদের শনাক্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন রাবির সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার জেরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হন। যাদের মধ্যে ৯২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় প্রশাসনের পদক্ষেপে গাফিলতি এবং তাদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ তুলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে প্রশাসন ভবনে তালা, ভিসিকে অবরুদ্ধ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তল হয়ে উঠে ক্যাম্পাস। দ্বিতীয় দিনের মত মোতায়েন করা হয় বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে তারা মিছিল বের করে ক্যাম্পাস প্রদর্শণ করে। বেলা ১১টার দিকে মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। পরে উপাচার্য বাস ভবন থেকে বের হলে সিনিট ভবনের সামনে তাকে দুইঘন্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে তারা। বেলা ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যকে তার বাসভবনে পৌঁছে দেয়। এর পর অবরোধ ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করে সড়কে আন্দোলনকারি শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট