1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রানওয়েতে শিয়াল, ২৫ মিনিট দেরিতে নামল ফ্লাইট

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের ছোটাছুটির কারণে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট দেরিতে অবতরণ করেছে। শুক্রবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিমানের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজটি ঢাকা থেকে উড্ডয়ন করে। সকাল ৮টা ২০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে এর অবতরণের কথা ছিল।

কিন্তু অবতরণের সময় রানওয়েতে একটি শিয়ালকে এদিক-সেদিক ছোটাছুটি করতে দেখেন পাইলট।
এমন পরিস্থিতিতে উড়োজাহাজ অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি।

পরে নিরাপত্তাকর্মীরা শিয়ালটিকে তাড়িয়ে দেন। এতে প্রায় ২৫ মিনিট দেরিতে উড়োজাহাজটি অবতরণ করে।
বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল পেরিয়ে কীভাবে শিয়াল রানওয়েতে চলে এলো, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তবে বিষয়টিকে বড় কিছু মনে করছেন না সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, বিষয়টি বড় কিছু নয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট