1. admin@mohanagarbarta.com : admin :
  2. editor@mohanagarbarta.com : editor :
  3. moshiur12600@gmail.com : moshiur :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ছয় সপ্তাহের মধ্যে আকস্মিক হামলা চালাতে পারে ইরান ভূমিকম্পের ৩ মিনিট পরই নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস, নিহত বেড়ে ১৫৭ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রামিসা হত্যা ও ধর্ষণ : আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান ২৯ অক্টোবর

রাতেও ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

মহানগর রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থাকলেও কোনো চাপ পড়েনি উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের কোনো রুটে। ফলে শান্তিতেই ঘরে ফিরতে পারছেন উত্তরের যাত্রীরা।

গতকাল রোববার (৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ী, কড্ডার মোড়, নলকা, হাটিকুমরুল গোলচত্বর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঈদকে সামনে রেখে গাড়ির সংখ্যা বাড়তে শুরু করেছে। কিন্তু এ রুটে এখনও কোথাও কোনো গাড়ি থেমে থাকেনি। স্বাভাবিক গতিতেই গাড়ি চলছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম. এ. ওয়াদুদ বলেন, সন্ধ্যার পর থেকে মহাসড়কে বিভিন্ন ধরনের গাড়ির চাপ কিছুটা বেড়েছে।

তবে মহাসড়কের কোথাও কোনো ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আশা করছি, এ বছর যানজট সৃষ্টি হবে না। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: সিসা হোস্ট